প্রতিবাদের খরচ দৈনিক মাত্র ১ লক্ষ টাকা

২৩ নভে, ২০০৮ ·

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ প্রতিদিনই বাড়ছে। নতুন নতুন বিক্ষোভকারীর সমাগম ঘটছে সুধা সদনের সামনে। একেকজন মনোনয়ন প্রত্যাশীর পক্ষে গড়ে প্রতিদিন প্রায় ৫০০ বিক্ষোভকারীর আগমন ঘটছে। জনপ্রতি গড়ে ২০০ টাকা হারে প্রতিদিন প্রায় ১ লাখ টাকা ব্যয় হচ্ছে বলে পত্রিকায় খবর এসেছে।

এখানে দুই ধরনের বিক্ষোভকারী আছে: ক্যাজুয়াল এবং স্হায়ী।

১. ক্যাজুয়াল: এরা ঘণ্টাপ্রতি অর্থ গ্রহণ করে বিভিন্ন মনোনয়নবঞ্চিতের পক্ষে বিক্ষোভ করে থাকেন। বিক্ষোভকারীদের একটি বড় অংশ এই ক্যাটাগরীর এবং এরা কেউই সংশ্লিষ্ট এলাকার নয়।

২. স্থায়ী: এরা নির্দিষ্ট ভাতার বিনিময়ে সংশ্লিষ্ট এলাকা থেকে এসেছে।

এসব বিক্ষোভকারীর যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে সুধা সদনের চারপাশের প্রায় এক বর্গ কিলোমিটার এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। মিছিল-স্লোগান ও ব্যাপক জনসমাগমের কারণে এলাকাবাসীকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। বিক্ষোভকারীদের জন্য ওই এলাকায় বৈকালিক ভ্রমণকারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

তবে এ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পোয়াবারো চলছে। চা, সিগারেট, বিস্কিট বিক্রেতাদের জমজমাট ব্যবসা চলছে।

যায়যায়দিন থেকে সংকলিত

এই ব্লগে..

বাংলাদেশ: মানুষ, প্রেম, স্বাধীনতা, রাজনীতি, দারিদ্রতা আর সম্ভাবনার দেশ। সে দেশের কিছু বিষয়...মনের গভীরে আকি-বুকি কাটা ঘটনা আর অবসরের হাবিজাবি নিয়ে আমার এই ব্লগ।

যেকোন বিষয় নিয়ে মেইল করতে পারেন: bdidol@জিমেইল.কম

সাম্প্রতিক পোষ্ট

সামহ্যোয়ার ব্লগ পোষ্ট